×

জাতীয়

কার্টুনিস্ট কিশোরের শারীরিক পরীক্ষা সম্পন্ন, প্রতিবেদন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২১, ০৯:৩৯ এএম

কার্টুনিস্ট কিশোরের শারীরিক পরীক্ষা সম্পন্ন, প্রতিবেদন আজ
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক বিভিন্ন পরীক্ষা শনিবার (৬ মার্চ) সম্পন্ন হয়েছে। এসময় কভিড টেস্টসহ কিশোরের চোখ, কান, হাড়জোড়াসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষা করা হয়। ডায়াবেটিসসহ আরো কিছু পরীক্ষার জন্য রক্তের নমুনাও দেওয়া হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) এসব পরীক্ষার ফল হাতে পাওয়া যাবে বলে তার ভাই লেখক-সাংবাদিক আহসান কবির জানিয়েছেন। তিনি জানান, পাঁচজন চিকিৎসকের একটি দল তাঁকে পরীক্ষা করেছে। উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ১০ মাস কারাগারে থেকে গত ৪ মার্চ জামিনে মুক্ত হন তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App