×

জাতীয়

জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ : জাবেদ পাটোয়ারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪ পিএম

জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ : জাবেদ পাটোয়ারী
জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ : জাবেদ পাটোয়ারী
জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ বলে জানিয়েছেন বাহিনীটির নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদফতরে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় আলাপকালে তিনি এ কথা জানান। বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপি একেএম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন আইজিপি। তার দায়িত্ব গ্রহণের পরই সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ। নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন কি-না, এমন আরেক প্রশ্নের জবাবে নয়া আইজিপি বলেন, পুলিশের প্রতিটি দিনই একেকটি চ্যালেঞ্জ। নির্বাচনের সময় অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

পাল্টা হামলা জর্ডানে দুই মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিলো ইরান

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App