×

জাতীয়

জাল টাকার মামলায় সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৫:১২ পিএম

জাল টাকার মামলায় সাহেদ-মাসুদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও এমডি মাসুদ পারভেজ। ছবি: সংগৃহীত

জাল টাকা উদ্ধারের মামলায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও এমডি মাসুদ পারভেজের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। মামলার বাদী উত্তরা পশ্চিম থানার র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবুর রহমানসহ চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। অপর সাক্ষীরা হলেন- র‌্যাবের এএসআই সানাউল্লাহ, সিপাহী আনিসুর রহমান ও নায়েব নুরুল হক।

সোমবার (১৫ মার্চ) ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম তাদের সাক্ষ্য নেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ২৫ মার্চ দিন ধার্য করেন আদালত।

গত বছরের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। সাহেদ লবঙ্গবতী নদী তীরের ইছামতি খাল দিয়ে ভারতে পালাতে চেয়েছিল বলে র‌্যাব কর্মকতারা জানিয়েছেন। এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় ওইদিন রাতেই সাতক্ষীরার দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সাহেদসহ তিন জনকে আসামি করা হয়।

সাহেদকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার পুরনো বিমানবন্দর থেকে নেওয়া হয় র‌্যাব হেডকোয়ার্টারে। সেখান থেকে তাকে নিয়ে অভিযান চালানো হয় উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায়। এসময় সাহেদের সহযোগী মাসুদকে সঙ্গে রাখা হয়। সেখানে রিজেন্ট গ্রুপের এক কার্যালয় থেকে এক লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের কথা জানায় র‌্যাব।

এরপর ১৬ জুলাই এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় র‌্যাব-১ কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাহেদকে। এছাড়া রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে দুই নম্বর এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App