×

জাতীয়

দিল্লিতে ৬ নদীর পানি বণ্টন নিয়ে বৈঠক আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১১:৪৩ এএম

দিল্লিতে ৬ নদীর পানি বণ্টন নিয়ে বৈঠক আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ সোমবার (১৫ মার্চ) বৈঠক করবেন ভারত ও বাংলাদেশের পানি সচিব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, আমাদের পানি সচিব বৈঠকের জন্য দিল্লিতে আছেন। ছয়টি নদীর পানি বণ্টন সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। তিস্তা চূড়ান্তই ছিল। সভায় যারা উপস্থিত ছিলেন তারা প্রতিটি পৃষ্ঠায় সই দিয়েছিলেন। আমরা জানি কেন তখন সই হয়নি। ভারত বারবার বলেছে যে তারা এই চুক্তির সঙ্গে আছে। আমরা দুই দেশের মধ্যে সব বৈঠকেই বিষয়টি উত্থাপন করেছি।

তিনি জানান, শুধু তিস্তা নয়, দুই সরকার আরও ছয় নদীর পানি বণ্টন নিয়ে কাজ করছে। দুই দেশের ৫৪টি যৌথ নদী আছে। এর মধ্যে ১৯৯৬ সালে গঙ্গা ও ২০১৯ সালে ফেনী নদীর পানি বণ্টন চুক্তি সই হয়। মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬-২৭ মার্চ ঢাকা সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফরে আসার আগে বৈঠকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও ভারতের পানি সচিব পঙ্কজ কুমার। ছয় নদীর পানি বন্টন নিয়ে বৈঠকে আলোচনা করার কথা রয়েছে।

২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ঢাকা ও দিল্লি তিস্তার পানি বণ্টন চুক্তিতে সই করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালে ছয়টি ছোট নদী মনু, মুহুরী, খোয়াই, গোমতি, ধরলা ও দুধকুমারের পানি বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়।

সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক সার্ভিসেস (সিইজিআইএস) এর নির্বাহী পরিচালক মালিক ফিদা বলেন, দুই দেশের ব্যবহৃত পানির পরিমাণের তথ্য সংগ্রহের বিষয়ে কথা হবে বৈঠকে। একবার দুই দেশের পানি ব্যবহার সম্পর্কিত তথ্য বিনিময় হয়ে গেলে, পানি বণ্টন চুক্তির কাঠামো তৈরি করা যাবে। বাংলাদেশ বেসিন-ভিত্তিক নদী ব্যবস্থাপনা চায়। এজন্য নদী প্রবাহ, যৌথ গবেষণা, ড্রেজিং ইত্যাদির তথ্য বিনিময় করা প্রয়োজন।

এছাড়াও বাংলাদেশ একটি সেচ প্রকল্পের জন্য রহিমপুর খাল থেকে ১৫৩ কিউসেক পানি প্রত্যাহার করতে চায়। গঙ্গার পানির সর্বোত্তম ব্যবহারে একটি যৌথ সমীক্ষা চায় বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App