×

জাতীয়

লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৮:৪০ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত দেশে লকডাউনের কোনো পরিকল্পনা নেই। তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে। তাই সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। তিনি করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানান। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনায় প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন এখন পর্যন্ত। আক্রান্ত হয়েছে কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

লকডাউন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার, আমরা নয়।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলেই কিন্তু আপনি সুরক্ষিত হয়ে গেলেন না। ওটা মানবদেহে কার্যকর হতে সময় নেবে। কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। লকডাউনের চিন্তা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App