×

জাতীয়

করোনার স্বাস্থ্যবিধি মানাতে রবিবার মাঠে নামছে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:২১ পিএম

করোনার সংক্রমণ বাড়তে থাকায় জনসাধারণকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব রক্ষাসহ স্বাস্থ্যবিধি মানাতে রবিবার থেকে মাঠে নামছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বিশেষ এই কর্মসূচি ঘোষণা করেন।

আইজিপি বলেন, ২১ মার্চ বিশেষ কর্মসূচি শুরু করবে পুলিশ। মূলত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই কর্মসূচী। গ্রামে-গঞ্জেও জনসাধারণকে উদ্বুদ্ধ করা হবে। প্রযোজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।

নাগরিকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, মাস্ক পরতে ভুলবেন না, ঘর থেকে বেরোনো মানেই মুখে মাস্ক। স্বাস্থ্যবিধি মেনে অর্থনীতি ও জীবন চালিয়ে যেতে হবে। মাস্ক নিশ্চিত করতে বাধ্য করার পরিবর্তে উদ্বুদ্ধ করতে চাই। সবাই নিজের জন্য, পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবেন প্রত্যাশা এটাই।

সমাবেশ ও গণজমায়েতের বিষয়ে এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, অবশ্যই অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধির কঠোর অনুসরণ নিশ্চিত করতে হবে।

সংক্রমণ বাড়ার মধ্যে লকডাউন আরোপ করার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে। অযথা চলাফেরা কঠোরভাবে পরিহার করতে পারলে আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব।

বেনজীর বলেন, গত বছরের শেষ থেকে এই বছরের শুরুতে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু, এই মাসে আবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই পুলিশ কখনোই দায়িত্ব থেকে পিছপা হয়নি। কেবল গণমানুষের সঙ্গে ছিল। এবারও আমরা গণমানুষের সঙ্গে মিলে দায়িত্ব পালন করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সিইসি ‘স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App