×

জাতীয়

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজাপাকসে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৪:৩৯ পিএম

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজাপাকসে

পরিজাত গাছের চারা রোপণ করেন রাজাপাক্ষে

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজাপাকসে
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজাপাকসে
জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। নিজের টুইটারে সেই ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই মুক্ত স্বাধীন ও গর্বিত বাংলাদেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, স্মৃতিসৌধে এসে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর এ অভিজ্ঞতা অনন্য। শুক্রবার (১৯ মার্চ) সকালে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি বিমানবন্দর থেকে স্মৃতিসৌধে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সেখানে তাকে স্বাগত জানান। এরপর, শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজাপাকসে। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার জানায়। সেখানে তিনি একটি পরিজাত গাছের চারা রোপণ ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনে যোগ দিতে তিনি সকালে ঢাকায় পৌঁছান। বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন অনুষ্ঠানে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App