×

জাতীয়

কারোনায় মারা গেলেন বিএনপি নেতা খন্দকার আহাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৫:০০ পিএম

কারোনায় মারা গেলেন বিএনপি নেতা খন্দকার আহাদ

বিএনপি নেতা খন্দকার আহাদ। ফাইল ছবি

করোনা সংক্রমণে মারা গেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাত ১২টা ২০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে খন্দকার আহাদের মৃত্যু হয়। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দাফনের জন্য আহাদের মরদেহ রাতেই গাইবান্ধার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ধানমন্ডি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

গত সপ্তাহে সংক্রমণ ধরা পড়লে আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

খন্দকার আহাদ আহমেদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি গবেষণাধর্মী সংস্থা ‘জি নাইন’-এরও সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ আহমদ নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন। তার বাবা খন্দকার আজিজুর রহমান ছিলেন গাইবান্ধা সদর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App