×

জাতীয়

ঢাকার পথে মোদি, বিমানের সিঁড়িতে দাঁড়ানো ছবি শেয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:৪৮ এএম

ঢাকার পথে মোদি, বিমানের সিঁড়িতে দাঁড়ানো ছবি শেয়ার
ঢাকার পথে মোদি, বিমানের সিঁড়িতে দাঁড়ানো ছবি শেয়ার

ঢাকার উদ্দেশে যাত্রার আগমুহূর্তে বিমানের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ফেসবুক পেজ থেকে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়ানো এমন একটি ছবি শেয়ার করে টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। তিনি এ সফরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা। বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর। গত বছরের মার্চ মাসে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর আসার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত হয় সেই সফর। নতুন বাস্তবতায় এক বছর পর করোনা মহামারির মধ্যেই ঢাকা আসছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাসিত নরেন্দ্র মোদি গত রাতে দুই দফা টুইট বার্তা দিয়েছেন। একটি বার্তায় তিনি লিখেছেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ স্মরণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর পাশাপাশি আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অপেক্ষায় আছি। করোনা ভাইরাস মহামারির আক্রমণের পর প্রথমবারের মতো বন্ধুদেশে সফর করতে পেরে আমি আনন্দিত, যে দেশটির সংস্কৃতি, ভাষা ও মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে। তিনি আরো লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারি আমাদের ‘প্রতিবেশীই প্রথম’ নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। আর আমরা একে গভীর ও বৈচিত্র্যময় করতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রাকে আমরা সমর্থন দেওয়া অব্যাহত রাখব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

অকপট তাসনুভা তিশা ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App