×

জাতীয়

মুক্তিপণ না পেয়ে বাড়িওয়ালার ছেলেকে হত্যা ভাড়াটিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১০:৩৬ এএম

মুক্তিপণ না পেয়ে বাড়িওয়ালার ছেলেকে হত্যা ভাড়াটিয়ার

শিশু রাজা। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ভাড়াটিয়ার কক্ষ থেকে বাড়ির মালিকের ৯ বছর বয়সী শিশু ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকায় আবুল কালাম মাদবরের নিজ বাড়ির চতুর্থ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের বাবা আবুল কালাম মাদবর বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আমার শিশু সন্তান তিন তলা থেকে নেমে বাসার সামনে যায়। এরপর ভাড়াটিয়া আরিফ হোসেন তাকে চতুর্থ তলায় তার রুমে নিয়ে যান। এরপর রাজাকে মারধর করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে দেরি করলে ও পুলিশকে জানালে সকালে ছেলের লাশ পাবি’ বলে মোবাইলে হুমকি দেন আরিফ।

জানা গেছে, আবুল কালামের শিশু সন্তান রাজাকে অপহরণ করেছিলেন তাদের বাড়ির ভাড়াটিয়া আরিফ হোসেন ও তার স্ত্রী আঁখি আক্তার। পরে মুক্তিপণের টাকার দাবিতে তারা শিশুটিকে হত্যা করেন।

এ ঘটনায় বাড়ির লোকজন আরিফের স্ত্রীকে সন্দেহ হলে তার কক্ষ তালা মেরে দেয়। এক পর্যায়ে রুমের ভেতর থেকে আরিফের স্ত্রী আঁখি স্বীকার করে রাজা তাদের ঘরে। পরে স্থানীয়রা রাজাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ওই বাড়ি থেকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আঁখিকে আটক করছে। তার স্বামী আরিফ পলাতক রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App