×

জাতীয়

কওমি’র ‘মিথ্যাচারী ভন্ড’ দের তালিকা প্রকাশ করা হবে: ইসলামী ঐক্যজোট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৬:২৭ পিএম

কওমি’র ‘মিথ্যাচারী ভন্ড’ দের তালিকা প্রকাশ করা হবে: ইসলামী ঐক্যজোট

ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, হেফাজতের ব্যানারে কওমী আলেমদের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশাকারীদের ষড়যন্ত্র, ভ্রষ্টাচারিতার স্বরূপ উদঘাটন করা হবে। এছাড়া আগামী ৫ জুন কওমী অঙ্গণের পূর্বসূরিদের আকিদা ত্যাগকারী ‘মিথ্যাচারী ভণ্ড’দের নামের তালিকা প্রকাশ করা হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ইসলামী ঐক্যজোটের পক্ষে সরকারের কাছে ১০টি দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো, ১. ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসূচি পালনকালীন হেফাজতের ব্যানারে মানুষ হত্যার উস্কানিসহ মধ্যযুগীয় তাণ্ডব সৃষ্টিকারীর হুকুমদাতাদের গ্রেপ্তার, প্রকৃত মাস্টারমাইন্ডদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। ২. একজন বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে বছরব্যাপী ওয়াজের নামে হেলিকপ্টার সওয়ারিদের আয়ের উৎস, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বক্তব্য ও অপতৎপরতার তদন্ত এবং ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারী হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনাসহ সার্বিক ঘটনাবলী তদন্ত করে আইনি ব্যবস্থা নিয়ে দ্রুত জনসম্মুখে প্রকৃত কাহিনী প্রকাশ করতে হবে। ৩. গোটাকয়েক উগ্রবাদীর কারণে কওমি মাদ্রাসাগুলোর কোনো নিরীহ ছাত্র যাতে হয়রানির শিকার না হয় সে দিকে কঠোর নজর রাখতে হবে। ৪. হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির হত্যা মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে। ৫. ৫ মে শাপলা চত্বরের ঘটনায় যারা অনুপ্রবেশকারীদের ষড়যন্ত্রে বিভিন্ন মামলার আসামি হয়েছেন তাদের সাধারণ ক্ষমার আওতায় এনে হত্যা ও অগ্নিসংযোগের মামলা ছাড়া সব মামলা প্রত্যাহার করতে হবে। ৬. ইসলামিক ফাউন্ডেশনের আওতায় চাকরিরত দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। ৭. প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সব প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে এবং এ ব্যাপারে পিছিয়ে পড়া কওমি ওলামাদের প্রধান্য দিতে হবে। ৮. দেশের সব মসজিদের জন্য একটি নীতিমালা তৈরি করতে হবে এবং মসজিদগুলোকে ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শিক্ষা ও মসজিদভিত্তিক গণশিক্ষা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। ৯. কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা সিলেবাস, পাঠদান, পাঠ্যক্রমকে মূল ধারা বজায় রেখে আরো যুগোপযোগী করার ব্যবস্থা করতে হবে। ১০. চিহ্নিত উগ্রবাদীদের সঙ্গে ঘনিষ্ট সরকারি লোকজনের উপর নজরদারি বাড়াতে হবে। এ সময় দাবিগুলো বাস্তবায়নে কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে আছে, ১. উগ্রবাদ, জঙ্গিবাদ ও ঔদ্ধত্যবাদীদের আসল চেহারা জনসম্মুখে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে দেশব্যাপী সফর। ২. হেফাজতি তাণ্ডবে হতাহত মাদ্রাসা ছাত্র, পথচারী, সাংবাদিক, পুলিশসহ ক্ষতিগ্রস্তদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার ব্যবস্থা। ৩. আগামী ৫ জুন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ঢাকায় মহাসমাবেশ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App