×

জাতীয়

করোনায় আক্রান্ত হয়ে আকরাম খান হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৮:৪৯ পিএম

করোনায় আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হতে হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, হাসপাতালটিতে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। চিকিৎসকরা জানান, তার ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে। এর আগে গত ৯ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পিজিটিভ আসে আকরাম খানের। এরপর তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App