×

জাতীয়

'মামুনুল হকের নির্দেশে মোবাইল-টাকা চুরি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৭:০১ পিএম

হেফাজত নেতা মামুনুল হক এবং তার ভাই মুহতামিম মাহফুজুল হকের নির্দেশে জামিয়া রহমানিয়া মাদরাসার ৭০-৮০ জন ছাত্র মামলার বাদীর মোবাইল ও টাকাসহ কিছু জিনিস চুরি করেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। সোমবার (১৯ এপ্রিল) মামুনুল হককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল হক রিমান্ড আবেদনে এসব কথা উল্লেখ করেন।

রিমান্ড আবেদনে তিনি বলেন, ২০২০ সালের ৬ মার্চ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে সাত গম্বুজ মসজিদে গেলে বাদীসহ অন্যদের আমল করতে নিষেধ করে মোহাম্মদপুর জামিয়া রহমানিয় আরাবিয়া মাদ্রাসার ছাত্র ওমর ও ওসমান। তারা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এবং মসজিদ থেকে বের হয়ে যেতে বলে। এ সময় বাদীর সঙ্গে থাকা কয়েকজনকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে।

তিনি বলেন, বাদী তাদের রক্ষা করতে গেলে আসামি জহির তাকে মারধর করতে থাকে। এরপর মামুনুল হক ও মাহফুজুল হকের নির্দেশে ৭০/৮০ জন ছাত্র মাদরাসা থেকে বের হয়ে বাদীকে মারধর করে। আসামি ওমরের আঘাতে বাদীর বাম চোখে গুরুতর জখম হয়। আঘাতে বাদী মসজিদের ভিতরে শুয়ে পড়েন। তখন বাদীর একটি স্যামসাং এ-৫০ মোবাইল, নগদ সাত হাজার টাকা এবং ২২ ডলার ও ব্র্যাক বাংকের একটি ডেবিট কার্ডসহ মানিব্যাগ নিয়ে যায়। পুনরায় মসজিদে প্রবেশ করলে বাদী ও তার সঙ্গীদের হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তাকে সঙ্গীরা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে নিয়ে চিকিৎসা করান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App