×

জাতীয়

কৃষকের ধান কেটে দিল জনতা ব্যাংকের কর্মকর্তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০১:১৫ পিএম

কৃষকের ধান কেটে দিল জনতা ব্যাংকের কর্মকর্তারা

স্বেচ্ছায় ধান কেটে দিল জনতা ব্যাংকের কর্মকর্তারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসাবে  শুক্রবার (২৩ এপ্রিল) সকালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক জনাব আশরাফ উল আলম ব্যাকুলে'র নেতৃত্বে  ১৪ জনের একটি দল সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের কৃষক জিলানীর প্রায় ২০ কাঠা জমির পাকা ধান কেটে দেয়।

করোনায় শ্রমিক সংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নেহলিন রেজা সজীব, সাংষ্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম, আইন সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি, আলামিন, কায়েস, তালহা যুবায়ের, মনির, সজল সহ অন্যান্য নেতারা।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড এর সাধারণ সম্পাদক জনাব আশরাফ উল আলম ব্যাকুল বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই আদর্শ ধারণ করে আমরা স্বেচ্ছা শ্রমে কৃষকদের সহযোগীতা করতে এসেছি এবং সারাদেশে আমার যতগুলি এরিয়া কমিটি রয়েছে তাদেরও একই নির্দেশনা দিয়েছি। আমরা সকল শ্রেণী পেশার মানুষ সম্মিলিত ভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মান করবো।’

স্বেচ্ছায় ব্যাংকারদের এই ধান কাটা কর্মসূচীতে কৃষকরাও তাদের সাধুবাদ ও অভিনন্দন জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App