×

জাতীয়

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২১, ০৪:৪৭ পিএম

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুপারিশ
বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার সুপারিশ

খালেদা জিয়া। ফাইল ছবি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুপারিশ করেছে তার মেডিকেল বোর্ড।  মঙ্গলবার (৪ মে) বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

এদিন খালেদা জিয়ার শরীরের অবস্থা পর্যালোচনা করতে গঠিত মেডিকেল বোর্ড সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক করে।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মনে করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরী। তবে তার শারিরীক অবস্থা  আগের চেয়ে ভালো। ফুসফুসের পানি কমেছে। তবে অক্সিজেন সাপোর্ট এখনো চলছে।

তবে বিষয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেনকে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, একটা মিটিং এ আছি। পরে ব্যাক করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App