×

জাতীয়

আম চাষিদের স্বল্প সুদে ঋণ ও বিনামূল্যে উন্নতজাতের চারা দেয়া হবে: কৃষিমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২১, ০৭:৫১ পিএম

আমচাষি ও উদ্যোক্তারদেরকে মাত্র ৪ শতাংশ সুদে বিশেষ ঋণ ও আম বাগান স্থাপনের জন্য বিনামূল্যে উন্নত জাতের চারা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক । তিনি বলেন, সরকার আমের উৎপাদন বাড়াতে নিরলস কাজ করছে। আমাদের বিজ্ঞানীরা অনেকগুলো উন্নতজাতের আম ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে। ফলে আমের বাণিজ্যিক উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে।

এখন সরকার আমের রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ আম উৎপাদন এলাকায় ৪টি ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে আমের সংরক্ষণকাল বৃদ্ধি পাবে, রপ্তানি সহজতর হবে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

কৃষিমন্ত্রী বৃহস্পতিবার (৬ মে) চাঁপাইনবাবগঞ্জের কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে ‘আম চাষি ও ব্যবসায়ীদের’সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সভায় আমচাষি ও উদ্যোক্তারা আম চাষ ও রপ্তানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমের সংরক্ষণ সমস্যা, ভাল ফুড ব্যাগ ও সহজ শর্তে বিশেষ কৃষি ঋণের ব্যবস্থার জন্য দাবি জানান।

মন্ত্রী আরো বলেন, যেসব বাগানে আমের ফলন কম, সেসব পুরাতন বাগান কেটে নতুন বাগান স্থাপন করতে চাইলে বিনামূল্যে উন্নতজাতের চারা দেয়া হবে। পরে মন্ত্রী কৃষকের মাঝে উচ্চফলনশীল বারি আম -৪ ও বারি আম -১১ (বারোমাসি) জাতের আমের চারা বিতরণ করেন।

বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক ডিজি হামিদুর রহমান, ব্রির মহাপরিচালক ড. শাহজাহান কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পিএসও হরিদাস চন্ত্র মোহন্ত প্রমুখ বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণে আহতদের পরিচয় জানা গেল

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

নাহিদ ইসলাম এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App