×

জাতীয়

আইইবি’ র ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:১২ পিএম

আইইবি’ র ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যাত্রা শুরু করে

দেশের প্রকৌশলীদের পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) -এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটিকে আইইবি ‘ইঞ্জিনিয়ার্স ডে’হিসেবে প্রতি বছর উৎসবমুখর পরিবেশে পালন করে। তবে করোনার জন্য এ বছর সীমিত পরিসরে এ আয়োজন করা হবে।

‘উন্নত জগত গঠন করুন’অঙ্গীকারে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যাত্রা শুরু করে।  কোভিড-১৯ ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে কিছু অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া অনলাইনের মাধ্যমেও বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে প্রকৌশলীরা অংশ নেবেন। এছাড়াও আইইবি’র বিভিন্ন প্রকৌশল বিভাগ, কেন্দ্র অথবা উপকেন্দ্র এবং ওভারসীজ চ্যাপ্টারসমূহেও ‘ইঞ্জিনিয়ার্স ডে’এর কর্মসূচী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বানী দিয়েছেন। বানীতে তারা আইইবি’র সব প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়েছেন। ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেছেন।

এ উপলক্ষে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) বলেন, প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন, বিশ্বের নিত্য নতুন আধুনিক প্রযুক্তির সঙ্গে প্রকৌশলীদের পরিচয় করে দেয়া, বিদেশী প্রযুক্তিকে দেশপোযোগী করে প্রয়োগ, বিভিন্ন কারিগরি ইস্যু, উন্নয়ন কর্মকান্ডে সরকারকে পরামর্শ ও সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করা এবং প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ সাধনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ৭৩ বছর যাবৎ অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আইইবি সব সময় বদ্ধ পরিকর।

ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলীদের কিছু সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। সেগুলি হলো, পেশাভিত্তিক প্রশাসন ও মন্ত্রণালয় গঠন করা। প্রকৌশল সংস্থা গুলোতে সংস্থা প্রধান পদে প্রকৌশল পেশায় অভিজ্ঞ প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ ও দায়িত্ব দেয়াসহ প্রকৌশল সংস্থার শীর্ষপদ এবং বিভিন্ন প্রকল্পে প্রকল্প পরিচালক পদে প্রকৌশলীদের পদায়ন নিশ্চিত করা। বিভিন্ন সরকারী কোম্পানীতে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলীদের মনোনয়ন দেয়া। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সব প্রকৌশল সংস্থাগুলোর জন্য আলাদা আলাদা ক্যাডার গঠন করা।

পূর্বতন বিসিএস (টেলিকম) ক্যাডার’কে টেলিযোগাযোগ ও আইসিটি ক্যাডারে রূপান্তর করা, টেক্সটাইল ক্যাডার গঠন করা। প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রকৌশল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকৌশলী উইং সৃষ্টি করা। রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ ও কক্সডিএ -এর বহুতল ভবন নির্মাণে অনুমোদনকারী কমিটিতে আইইবি’র প্রতিনিধি অন্তর্ভূক্ত নিশ্চিত করা। প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ প্রকৌশল সংস্থাসমূহে প্রশিক্ষণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ। বেসরকারী প্রকৌশলীদের চাকুরীর নীতিমালাসহ সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ এবং অধিকতর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর সরকারি উদ্যোগ নেয়া। পৌরসভা সমূহে দক্ষ কারিগরি জনবল গড়ে তোলার লক্ষ্যে তাদের জন্য এলজিইডির ন্যায় একটি আলাদা প্রকৌশল অধিদপ্তর সৃষ্টি করে তাদের চাকুরি উক্ত অধিদপ্তরে ন্যস্ত করা। রাজউকসহ বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে বাংলাদেশ গেজেট এর নিয়ম বহিভূর্ত এবং জ্যেষ্ঠতা লঙ্গন করে বিভিন্ন পদে পদোন্নতির আদেশ বাতিল করা এর পুনরাবৃত্তি রোধ করার ব্যবস্থা গ্রহণ করা এবং পলিটেকনিক শিক্ষকদের বর্তমান চাকুরীর পদবী পরিবর্তন করা এগুলো হলো অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App