×

জাতীয়

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন মহাসচিব শহীদুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ০৭:২৮ পিএম

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন মহাসচিব শহীদুল্লাহ

কে এম শহীদুল্লাহ

সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন মহাসচিব হলেন কে এম শহীদুল্লাহ। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৮ মে) তাকে এ দায়িত্ব দেন। সংগঠনের মহাসচিব প্রয়াত সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে সংগঠনের পক্ষ থেকে মহাসচিবের শুন্য পদটি পূরণের জন্য প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। সেই আবেদনে কে এম শহীদুল্লাকে মহাসচিবের দায়িত্ব দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত অনুমোদনে বলা হয়, ‘মহাসচিব পদে অধিষ্ঠিত হবেন কেম এম শহীদুল্লাহ। সাংগঠনিক সচিবের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি। এখন থেকে তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব পদে দায়িত্ব পালন করবেন।’

সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে কে এম শহীদুল্লাহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিবের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর ধরে তিনি দায়িত্ব পালন করছেন। বর্তমানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তিনি। তিনি বলেন, এই সংগঠনের জন্ম ৩৩ বছর আগে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক। ঢাকাসহ সারাদেশেই আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড- করে থাকি। প্রতি বছর ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করে থাকেন। আমাকে এই সংগঠনের মহাসচিব দায়িত্ব দেয়ায় আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App