×

জাতীয়

লৌহজংয়ে ইলিশ শিকারের অপরাধে ৫০ জেলের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০১:১৩ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মা ইলিম শিকারের অপরাধে ৫০ জন জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার এ কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মনির হোসেন। এ ব্যাপারে ইউএনও মো. মনির হোসেন জানান, রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৫০ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৪৫০ কেজি মা ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ এবং একটি মাছ ধরার আটক করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানয় বিলি করা হয় এবং জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর মাছ ধরা ট্রলারটি ধংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পরে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ৫০ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। লৌহজংয়ের ইতিহাসে এটি সর্বোচ্চ ইলিশ শিকারবিরোধী অভিযান বলে জানান ইউএনও। জানা গেছে, উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ড মাওয়া শাখা যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিব ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল মোল্লা, মৎস্য সহকারী কর্মকর্তা মো. ইদ্রিস আলী তালুকদার, কোস্টগার্ড মাওয়া শাখার কন্টিনজেন্ট কমান্ডার মো. লুৎফর রহমান খান, লৌহজং থানার এসআই মো. আলমগীর হোসেন ও এএসাই মো. মাইনুদ্দিন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App