×

জাতীয়

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০২:২৫ পিএম

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

মো. তাজুল ইসলাম

রাজধানীর কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএস এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. তাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করা হয়।

এটিইউ' র এসপি (মিডিয়া) মো. আসলাম খান মঙ্গলবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৭ জানুয়ারী অভিযান চালিয়ে কচুয়া থানাধীন মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

জিজ্ঞাসাবাদে আসামীর কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আসামী মো. তাজুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সদস্য খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গী সংগঠন সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করে আসছিল।

ধৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, অফলাইন এবং অনলাইনে উগ্রবাদী প্রচার প্রচারণা করায় তাকে কচুয়া থানা গত ২৭ জানুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা ৩২ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App