×

জাতীয়

শিক্ষা উপমন্ত্রীকে ডিআরইউতে অবাঞ্চিত ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২১, ০৮:২০ পিএম

শিক্ষা উপমন্ত্রীকে ডিআরইউতে অবাঞ্চিত ঘোষণা

বৃহস্পতিবার ডিআরইউতে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়। ছবি: ভোরের কাগজ

সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার ও রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকের খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সাংবাদিকদের এ সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সমাবেশে তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের ওপর বিষোদগার করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কোন প্রোগ্রামে আসতে পারবেন না, তাকে অবাঞ্চিত ঘোষণা করছি। কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হলে, ডিআরইউ তাদেরকে হল ভাড়া দিবে না।

ডিআরইউ'র সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে সমাবেশটির সঞ্চাৃলনা করেন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মীর মোহাম্মদ জসিম।

এর আগে গতকাল বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল। ওই ভিডিওর শিরোনামে লেখা ছিল, 'ফাইল চুরির দায় স্বীকার প্রথম আলোর সাংবাদিক রোজিনার'।

সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সচিবালয়ে দীর্ঘ ৫ ঘণ্টা আটকে রেখে 'নির্যাতন' করার পর শিক্ষা উপমন্ত্রীর এমন খণ্ডিত ভিডিও প্রচারের সমালোচনা করেছেন অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App