×

জাতীয়

দুই এমপিসহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৬:২৩ পিএম

দুই এমপিসহ বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন

চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু, মো. আসলামুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। ছবি: ভোরের কাগজ

চলতি সংসদের কোন সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপনের রেওয়াজ আছে। আজ বুধবার (২ জুন) বিকেল ৫টায় অধিবেশনের শুরুতে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু, মো. আসলামুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া সাবেক সংসদ সদস্য চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, মেরাজ উদ্দিন মোল্লা, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ, আবুল হাসেম, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইউনুস, জিয়াউর রহমান খান, আব্দুল বারী সরদার, দিলদার হোসেন সেলিম, আব্দুর রউফ খান, ফরিদা রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়াও ভাষা সৈনিক আবুল হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বাংলা একাডেমির সাবেক সভাপতি শামসুজ্জামান খান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক, শিশু বিশেষজ্ঞ ডা. সাহিদা আখতার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক, লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, অভিনেতা বীর মুক্তিযোদ্ধা এসএম মহসীন, পরিবেশ অধিদফতরের একে এম রফিক আহাম্মদ, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রশিদ, অভিনেতা ওয়াসিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌ দুর্ঘটনা, ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত, ঘূর্ণিঝড় ইয়াসে ভারত ও বাংলাদেশে হতাহতদের জন্য শোক প্রকাশ হয়।

চলমান সংসদের কোনও আইনপ্রণেতা মারা গেলে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবির রেওয়াজ রয়েছে। উল্লেখ্য, চলতি সংসদের সদস্য কুমিল্লা-৫ আসনের আবদুল মতিন খসরু গত ১১ মার্চ মারা যান এবং গত ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের সদস্য আসলামুল হক মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App