×

জাতীয়

দুর্নীতি-অনিয়মে অভিযুক্ত বিমানের ১৭ সিবিএ নেতার রায় ২১ জুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৬:৩৭ পিএম

দুর্নীতি-অনিয়মের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে অভিযোগের তদন্ত নিয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য ২১ জুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার পপি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মনজিল মোরসেদ জানান, ২০১৪ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমানের সিবিএ নেতা মো. মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরি, মো.রফিকুল আলম, মো.আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারি, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার এবং মো. আবদুল আজিজসহ ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির বিষয় তদন্তের জন্য দুদক নোটিশ দেন। কিন্তু তারা হাজির হতে অস্বীকার করেন। সেই পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষে আর কোনো ব্যবস্থা নেয়া হয়নি মর্মে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করলে একই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে দুদকের পদক্ষেপে নিস্ক্রিয়তা কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App