×

জাতীয়

বিধিনিষেধ না মানায় ২৭৭ জনকে ২ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৯:১০ পিএম

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন না মানায় ২৭৭ জনকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। আজ শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের ৩য় দিন সারাদেশব্যাপী ৩১টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, বিধিনিষেধ কার্যকর করতে সারাদেশে র‌্যাবের ১৭২টি টহল ও ১৮১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধিনিষেধ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় বিধিনিষেধ অমান্য করায় ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে প্রায় ২ হাজার মাস্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবারহ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App