×

জাতীয়

নারায়ণগঞ্জে ৯শ’ পরিবারকে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৯:২১ পিএম

নারায়ণগঞ্জে ৯শ’ পরিবারকে নৌবাহিনীর ত্রাণ সহায়তা

নারায়াণগঞ্জের স্থানীয় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন কমান্ডার এম নাজমুল ইসলাম। ছবি: আইএসপিআর

করোনা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে স্থানীয় ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ডিজিএম (এডমিন) কমান্ডার এম নাজমুল ইসলাম ডকইয়ার্ডের বিদ্যালয় প্রাঙ্গণে নারায়াণগঞ্জের স্থানীয় অসহায় ও দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়।

এ সময় এ প্রতিষ্ঠানে কর্মরত ৭৫০ জন কর্মচারী ও শ্রমিকদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App