×

জাতীয়

অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি নানকের আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৮:৩৪ পিএম

অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি নানকের আহ্বান

জাহাঙ্গীর কবির নানক। ছবি: ভোরের কাগজ

অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি নানকের আহ্বান

দল-মত নির্বিশেষে সমাজের উচ্চবিত্তদের খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে, মৃত্যুর পরে কেউ কোনো সম্পত্তি পরকালে নিয়ে যেতে পারবে না। সেই কথা স্মরণ রেখে মহামারী করোনার এই দুর্যোগে দল-মত নির্বিশেষে সমাজের উচ্চবিত্তদের উচিত খেটে খাওয়া ও অসচ্ছল মানুষকে সহযোগিতা করা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) উত্তরা ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করা হয়।

নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, এদেশের কেউ না খেয়ে থাকবে না।

[caption id="attachment_296961" align="aligncenter" width="700"] ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজনে এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করা হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

সেই লক্ষ্যে মহামারীতেও শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে কাজ করছে। তবে এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্তদের জনকল্যাণে এগিয়ে আসতে হবে।

সবার সচেতনতায় করোনাকে জয় করা যাবে আশা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিশ্বের উন্নত অনেকগুলো দেশ করোনার প্রকোপে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক দক্ষতায় জনগণের সুস্বাস্থ্য রক্ষায় স্বল্প সময়ের মধ্যে পর্যাপ্ত টিকা ব্যবহার করতে পেরেছে।

লকডাউন চলাকালীন খেটে খাওয়া ও অসচ্ছল মানুষের ঘরে ঘরে নগদ অর্থ খাদ্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন এবং জীবিকার সমন্বয় রাখার জন্য সরকার চলমান বিধিনিষেধ শিথিল করেছে। আমাদের সবাইকেই নিয়ম মেনে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App