×

জাতীয়

সারা দেশে ১০ লাখ গাছের চারা লাগাবে রোটারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ০৮:০৪ পিএম

সারা দেশে ১০ লাখ গাছের চারা লাগাবে রোটারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুক্রবার রোটারির পক্ষ থেকে চারারোপন কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। ছবি: সংগৃহীত

সারা দেশে এ বছর ১০ লাখ গাছের চারা লাগাবে রোটারি ইন্টারন্যাশনাল। শুক্রবার (১৫ জুলাই) রোটারির পক্ষ থেকে দেশব্যাপী এ চারারোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী শুক্রবার রোটারির পক্ষ থেকে দেশব্যাপী ১০ লাখ চারারোপন কার্যক্রমের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সালিমুদ্দীন চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শুক্রবার সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জেলা ৩২৮১ এর লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এছাড়া রোটারির তিন শতাধিক ক্লাবও শুক্রবার থেকে সারা দেশে একযোগে এ বৃক্ষরোপন শুরু করেছে। এর পাশাপাশি গভর্নর ফারুকী শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্তকরণ, কেপিএস জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। রোটারি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App