×

জাতীয়

ভারতের ‘কোভ্যাক্সিনের’ পরীক্ষা মূলক প্রয়োগের অনুমোদন দিলো বিএমআরসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৫:৩৭ পিএম

ভারতের ‘কোভ্যাক্সিনের’ পরীক্ষা মূলক প্রয়োগের অনুমোদন দিলো বিএমআরসি

ফাইল ছবি

করোনা মহামারির এই জরুরি অবস্থায় দেশে ‘কোভ্যাক্সিন’ নামক ভারতের এক টিকার পরীক্ষা মূলক প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাস প্রতিরোধী এই টিকার অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল এন্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)।

এই টিকার সিআরও প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) বেশ কিছুদিন আগে টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমোদন চেয়েছিল। অনুমোদন পেতে আইসিডিডিআরবি যেসব ডকুমেন্টস উপস্থাপন করেছে তার সবই বৈজ্ঞানিকভাবে সঠিক ছিল।

গত ১৮ জুলাই ন্যাশনাল ইথিক্যাল কমিটি এই বিষয়ে ছাড়পত্র দিয়েছে বলে জানান বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। দেশের করোনা পরিস্থিতির কারণে অনুমোদন দিতে কিছুটা দেরি হয়েছে বলেও গতকাল মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিএমআরসির অনুমোদন পেলেও মানবদেহে তা প্রয়োগ শুরুর আগে বাংলাদেশে ওই টিকা আনার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে। ওষুধ আনার পর প্রয়োগ শুরুর আগে তারা আমাদের অবশ্যই জানাবে- কোথায় কী দিচ্ছে। আমরা নিয়মিত তা পর্যবেক্ষণ করব।

জানা যায়, ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব সায়েন্টিফিক রিসার্চ মিলে কোভ্যাক্সিন তৈরি করেছে। গত জানুয়ারিতে এ টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। বাংলাদেশে এ টিকার পরীক্ষা মূলক প্রয়োগের জন্য গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই সরকারের কাছে আবেদন করা হয়। ভারত বায়োটেক বাংলাদেশে আইসিডিডিআরবির মাধ্যমে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ করবে।

প্রসঙ্গত; এর আগে গত ২৪ জুন চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সকে তাদের উদ্ভাবিত টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় বিএমআরসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App