×

জাতীয়

করোনার গণটিকাদান কার্যক্রম ৬ দিনের জন্য সীমিত ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ১১:৪২ পিএম

হঠাৎ করে করোনা প্রতিরোধে গণটিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা করা হয়েছে। টিকা স্বল্পতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এতে বলা হয়, ‘আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা স্বল্পতার কারণে সীমিত করা হয়েছে। আপাতত শুধু ৭ আগস্ট শুধু একদিন প্রতিটি টিকাকেন্দ্রে অগ্রিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে ৩০০ জনকে টিকা দেওয়া হবে, অনেক চেষ্টার পরও এটা পরিবর্তন করা যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সময় বাড়ল

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ফেনীতে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত  থাকবেন

বর্ষায় যে ৬ সবজি খাওয়া থেকে বিরত থাকবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App