×

জাতীয়

সিনোফার্ম থেকে কেনা হচ্ছে সাড়ে ৭ কোটি টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৭:৫৭ পিএম

চীনের সিনোফার্ম থেকে সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। ইতিমধ্যে দেড় কোটি ডোজ টিকার দাম পরিশোধও করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

মন্ত্রী জানান, বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ—কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এ ছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে কেনা টিকাও দেশে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App