×

জাতীয়

৪২তম বিসিএসের ভাইভা পিছিয়ে শুরু ১২ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০১:৩৬ পিএম

চিকিৎসক নিয়োগে আরও দুদিন পেছানো হয়েছে ৪২ তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই ভাইবা।

মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।

তিনি জানান, প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে এবং আগামী ১২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা একাধিকবার পেছায়।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুদিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বাড়ায় গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হওয়ার কথা ছিল এবং ১৩ জুলাই পর্যন্ত তা চলার কথা ছিল।

কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে।

পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হলো। গত বছর ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App