×

জাতীয়

মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল ইনার হুইল মহিলা ক্লাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৬:৩৩ পিএম

মৌলভীবাজার হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিল ইনার হুইল মহিলা ক্লাব

রবিবার মৌলভীবাজার জেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দান করলো শ্রীমঙ্গল ইনার হুইল মহিলা ক্লাব। ছবি: ভোরের কাগজ

করোনা মহামারিকালে মৌলভীবাজার জেলা হাসপাতালে ভর্তি কোভিড আক্রান্ত ও মুমূর্ষ রোগীদের অক্সিজেন সংকট দুর করতে ২ হাজার সিসির অক্সিজেন সিলিন্ডার দান করলো শ্রীমঙ্গল ইনার হুইল মহিলা ক্লাব।

রবিবার (২২ আগষ্ট) সকালে ক্লাবের পক্ষ থেকে এ অক্সিজেন সিলিন্ডার দান করা হয়।

এ সময় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক বিনেন্দু ভৌমিক, ডা. অশোক ঘোষ (সার্জারী বিশেষজ্ঞ) ও আরএমও ডা. ফয়সাল আহমেদ প্রমুখ এ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন। তারা স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাবকে এ মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ইনার হুইল ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি ড. শেফালী বুনার্জী, সহসভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর, সাধারণ সম্পাদক আরতী বালা পাল, সদ্যবিদায়ী সভাপতি দিল আফরোজ রুহেন, সাবেক সভাপতি (১) রীতা দত্ত, কোষাধ্যক্ষ স্বপ্না দেব, আইএসও ( আন্তর্জাতিক সিস্টেম কর্মকর্তা) কান্তা ধর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পল্লবী দেব, সদস্য সোমা দাশ, তানিয়া রায়, রোখসানা খানম প্রমুখ।

শ্রীমঙ্গল ইনার হুইল ক্লাবটি আন্তর্জাতিক ইনার হুইল ক্লাবের একটি বাংলাদেশী শাখা। ক্লাবটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দরিদ্রদের খাদ্য, ঔষধ, বস্ত্র সহ নানাবিধ সহায়তা দেয়া হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App