×

জাতীয়

জাপান থেকে ৬ লাখ ৩৫ হাজার টিকা আসছে শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৮:২৯ পিএম

আগামীকাল জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ লাখ ৩৫ হাজার টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকায় আসবে। এটি বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার পঞ্চম চালান।

শুক্রবার (২৭ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশকে জাপান উপহার হিসেবে মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, আশাকরি জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকার পঞ্চম চালান শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান, ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান এবং গত ২৪ জুলাই আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান।

প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেয়ার ঘোষণা দেয় এবং  শনিবার শেষ দফায় এই টিকার চালানটি দেশে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App