×

জাতীয়

পরী মনির মামলার চার্জশিট, নাসিরসহ তিনজনের দায় পাওয়া গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২১ পিএম

সাভারে চিত্রনায়িকা পরী মনির দায়ের করা ধর্ষণের চেষ্টা মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এ চার্জশিট দাখিল করেন। এতে বলা হয়, পরী মনি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দেয়ার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয়। এক্ষেত্রে তিনজনের দায় পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় অভিযোগ করা হয় গত ৮ জুন রাতে সাভারের বিরুলিয়া এলাকায় বোট ক্লাবে চিত্রনায়িকা পরী মনিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এর ৫ দিন পর ১৪ জুন নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ ২ মাস ২৩ দিন পর সোমবার বিকেলে এই মামলার চার্জশিট দাখিল করেন সাভার মডেল থানা পুলিশ।

চার্জশিটে বলা হয়েছে, মামলায় এজাহারনামীয় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ (৬০) ও মামলায় তদন্তে আসা ৩ নম্বর আসামী শাহ শহিদুল আলম (৫০) অভিযোগকারী পরী মনিকে অশ্লীল ভাষায় গালাগালি করে অশ্লীল আচরণ করে। এর পর তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে শ্লীলতাহানি করা হয়। এছাড়া মামলার দ্বিতীয় আসামি তুহিন সিদ্দিকী অমি (৩৩) পরী মনিকে কৌশলে বোট ক্লাবে নিয়ে যায়। সেখানে নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম তাকে অশ্লীল কথা বলে শরীরে স্পর্শ করে। এতে মামলার বাদী পরী মনি ক্ষিপ্ত হলে তাকে মারপিট করে বিভিন্ন প্রকার হুমকি দেয়ার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ প্রতীয়মান হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন , চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণের চেষ্টা মামলায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App