×

জাতীয়

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৩ এএম

আজ থেকে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু। যে কেন্দ্র থেকে টিকা গ্রহণকারীরা প্রথম ডোজ নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্র থেকে নিতে হবে। টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে।

একটি ভিডিও কনফারেন্সে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে, আজ থেকে দেশব্যাপী কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ গণটিকা দান কর্মসূচি শুরু হচ্ছে। সব সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা একই কেন্দ্রে আজ দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন।

অপরদিকে যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

তবে ১৮ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেওয়া-না দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App