×

জাতীয়

বাংলাদেশ-ভারত অকৃত্রিম বন্ধু: স্পিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১০ পিএম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  বলেছেন, ভারত-বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও ভারতের জনগণ বাংলাদেশকে যে সহযোগিতা ও সমর্থন দিয়েছিল তা সত্যি হৃদয়স্পর্শী। মুক্তিযুদ্ধকালীন সহযোগিতার কারণে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বরাবরই ব্যতিক্রম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন, যা স্মরণীয় হয়ে থাকবে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ভেন্যুতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এমন মন্তব্য করেন।  তারা আগামীতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন। ড. শিরীন শারমিন চৌধুরী ও ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) ভেন্যুতে বৃহস্পতিবার এই সাক্ষাতকালে তারা আন্তঃদেশীয় সম্পর্কোন্নয়ন, দুই দেশের সংসদীয় কূটনীতি, বিরাজমান কভিড-১৯ পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, লোকসভা টিভি ও সংসদ টিভির সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

দেশে সুযোগ কম, বিদেশে কর্মসংস্থান বাড়াবে সরকার: নুর

ইম্পালস টাওয়ারের জমি বিরোধের নেপথ্য খতিয়ে দেখার দাবি

সিলেট ট্রিপল মার্ডার ইম্পালস টাওয়ারের জমি বিরোধের নেপথ্য খতিয়ে দেখার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App