×

জাতীয়

যশোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ০৪:৪৬ পিএম

যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে যশোরের অভয়নগর উপজেলার স্বামী রফিকুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। রফিকুল জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শহীদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী বলেন, দণ্ডিত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। আদালত সূত্র জানায়, রফিকুল ইসলাম অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মতিয়ার রহমানের মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা এনে না দেয়ায় ২০০৭ সালের ২০ মে নাজমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানোর চেষ্টা করেন। পরদিন নাজমার বাবা হত্যার অভিযোগ এনে রফিকুলের নামে মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক আসামি রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে খুনিকে এক লাখ টাকা জরিমানাও করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App