×

জাতীয়

১০ দিন বিরতির পর মঙ্গলবার বসছে সংসদ অধিবেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

দীর্ঘ ১০ দিন বিরতির পর একাদশ সংসদের দ্বাদশ অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আবারও বসছে। সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্য এ দিনের বৈঠক শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে।

দুই জন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুই দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরদিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়। চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে শোক প্রস্তাব গ্রহণের কারণে সেটা বাড়াতে হয়। তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকার ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকার কারণেই মূলত অধিবেশন দীর্ঘ বিরতি দেওয়া হয়।

কাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মুলতবি বৈঠক শুরু হলেও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী এদিন অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। এর আগে মরহুমের নামে শোক প্রস্তাব ও তার জীবনীর ওপর আলোচনা করা হবে। মাসুদা এম রশিদ চৌধুরী আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App