×

জাতীয়

মেট্রোরেলের ৪ বগি ২ ইঞ্জিন আসছে অক্টোবরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮ পিএম

মেট্রোরেলের ৪ বগি ২ ইঞ্জিন আসছে অক্টোবরে
মেট্রোরেলের ৪ বগি ২ ইঞ্জিন আসছে অক্টোবরে

নির্মানাধীন মেট্রোরেল। রবিবার শাহবাগ থেকে তোলা

মেট্রোরেলের ৪ বগি ২ ইঞ্জিন আসছে অক্টোবরে

ফাইল ছবি

অক্টোবরে মেট্রোরেলের ৪টি বগি ও ২টি ইঞ্জিন ঢাকায় আসবে। এগুলো গত সপ্তাহে খুলনার মোংলা বন্দরে পৌঁছেছে। বর্তমানে এসব বগি ও ইঞ্জিন নিয়ে বন্দরে ১৯ ধরনের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলে নদীপথে বার্জে ঢাকার পথে রওনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে সম্প্রতি উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্টোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। ডিএমটিসিএল সূত্র বলছে, গত সপ্তাহে ৪টি বগি ও ২টি ইঞ্জিন জাহাজযোগে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। সেখানে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত প্রক্রিয়া শেষে ১৯ ধরনের পরীক্ষা করা হচ্ছে। এগুলো সম্পন্ন হওয়ার পর বার্জে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রকল্পের মিরপুর অংশে মেট্রোরেলের স্টেশনগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজও এগিয়ে নেয়া হচ্ছে
মেট্রোরেলের পঞ্চম এই সেট নদীপথে অক্টোবরের প্রথম দিকে ঢাকায় উত্তরার দিয়াবাড়ির জেটিতে এসে পৌঁছবে। এরপর সেটি ডিপোতে নেয়া হবে। [caption id="attachment_308031" align="alignnone" width="1280"] নির্মানাধীন মেট্রোরেল। রবিবার শাহবাগ থেকে তোলা। ছবি: রথো রাফি[/caption] ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, প্রকল্পের মিরপুর অংশে মেট্রোরেলের স্টেশনগুলোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজও এগিয়ে নেয়া হচ্ছে। রেলট্রাকের রেলের পরীক্ষামূলক চলাচল অব্যাহত রয়েছে। উড়ালপথর দুইদিকে কংক্রিটের দেয়াল থাকায় রাস্তা থেকে কেউ দেখতে পায় না, তবে উঁচু ভবন থেকে দেখা যায়। অক্টোবরে আরো ইঞ্জিন ও কোট ঢাকায় এসে পৌঁছবে। মেট্রোরেল প্রকল্পের ম্যানেজার (সিপি-৮) এবিএম আরিফুর রহমান বলেন, ট্রায়াল অব্যাহত রয়েছে। দিয়াবাড়ির ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচলে এখনো কোনো ধরনের প্রতিবন্ধকতা পাওয়া যায়নি। ভালোভাবে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App