×

জাতীয়

ভারত থেকে টিকা আসবে অক্টোবরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম

ছয় মাস পর ভারত আবারও করোনার টিকা রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে, অর্থাৎ অক্টোবরের শুরু থেকেই বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো আবার টিকা পেতে শুরু করবে বলে দেশটির সরকার জানিয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দিল্লিতে এক অনুষ্ঠানে এ কথা ঘোষণা দেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া। তিনি বলেন, উদ্বৃত্ত টিকা পাওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিবেশীরাই গুরুত্ব পাবে।

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কাসহ যেসব দেশে আবার টিকা পাঠানো হবে, তার পুরোটাই হবে পুনের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড।

বাংলাদেশ প্রতিবেশী থেকে যে কোভিশিল্ড কেনার চুক্তি করেছিল, সেই অনুযায়ী গত ফেব্রুয়ারিতে টিকার চালান পাঠানো শুরু হলেও এপ্রিল মাসে হঠাৎই টিকা পাঠানো বন্ধ করে দেয় ভারত।

ভারতে তখন মহামারির সেকেন্ড ওয়েভ এত বিধ্বংসী আঘাত হেনেছিল। বাধ্য হয়ে দিল্লি সিদ্ধান্ত নেয় টিকা রফতানি বন্ধ করে দেশের নাগরিকদের টিকাকরণেই অগ্রাধিকার দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App