×

জাতীয়

আরও ৮৯ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ এএম

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া যাবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ চতুর্থাংশে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাবো। ফেসবুক বার্তায় তিনি যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে এ জন্য ধন্যবাদও জানান।

নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে বলে জানান তিনি। কোভ্যাক্স সুবিধার আওতায় দুটি উৎস থেকে বাংলাদেশ এই টিকা পাবে। একটি যুক্তরাষ্ট্রের দান। অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App