×

জাতীয়

খালেদা জিয়ার সাবেক পিএস শামছুলের বিরুদ্ধে আইনী নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে রটনা ও বিদ্বেষমূলক অপপ্রচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক পিএস শামছুল আলমকে নোটিশ দেওয়া হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য আইনজীবী শওকত আলী পাটওয়ারী তুহিন এই আইনী নোটিশ পাঠান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুক (আসিফ) এর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।

শামছুল আলম বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

আইনী নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যে অপপ্রচার চালিয়ে চরম উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক এই পিএস। একই সঙ্গে এই অপপ্রচারের মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ আচরণের মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, ডিজিটাল নিরাপত্তা আইন এবং অন্যান্য ফৌজদারী আইন অনুযায়ী তিনি অপরাধ করেছেন। এ ক্ষেত্রে ৭২ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App