×

জাতীয়

নৌ প্রতিমন্ত্রীর শ্বশুর আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬ এএম

নৌ প্রতিমন্ত্রীর শ্বশুর আর নেই

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শ্বশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ‍্যক্ষ আবদুর রশীদ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর শ্বশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ‍্যক্ষ আবদুর রশীদ সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার দুপুর দুইটা ৩০ মিনিটে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বড়মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় বোচাগঞ্জ উপজেলার দপচাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শ্বশুরের মৃত্যুর কারণে পূর্বনির্ধারিত আজকের সব অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না নৌ প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের সিনিয়র তথ‍্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেয়ার কথা ছিল তার। এছাড়া বিকালে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের অনুষ্ঠানেও অতিথি ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App