×

জাতীয়

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন আব্দুল গাফ্‌ফার চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ এএম

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বরেণ্য সাংবাদিক, প্রবীণ কলাম লেখক ও একুশের কালজয়ী গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো’র রচয়িতা আব্দুল গাফ্‌ফার চৌধুরী।

বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটলে নর্থ লন্ডনের উইক পার্ক হাসপাতালে তিনি চিকিৎসা নেন। পাঁচদিন অবস্থানের পর লন্ডনের সময় রাত পৌনে ৮টায় বাসায় ফেরেন ৮৭ বছর বয়সী এই সাংবাদিক।

তিনি জানান, ‘আমার পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রার্থনায় এবারও ফিরতে পেরেছি বাসায়। শারীরিকভাবে এখন মোটামুটি সুস্থ বোধ করছি।’

তার অসুস্থতার খবরে বিচলিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শারীরিভাবে মানুষ চিরদিন এই পৃথিবীতে থাকেনা। আমার বয়স হয়েছে, পৃথিবী ছাড়ার সময়ও হয়তো খুব কাছাকাছি। জীবনে আমার সবচেয়ে বড় পাওয়া মানুষের ভালোবাসা।’

তিনি আরো বলেন, ‘আমার অসুস্থতায় দেশবাসী যখন উদ্বিগ্ন হন, আমার জন্য সৃষ্টিকর্তার কাছে অবিরত প্রার্থনা করেন, তখন মনে হয় পৃথিবীর ভাগ্যবান মানুষদের মধ্যে আমি মনে হয় একজন। আমার এই ভালোবাসার মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার।’

এরআগে বার্ধক্যজনিত রোগে শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার আব্দুল গাফ্‌ফার চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন একপেশে: চিফ প্রসিকিউটর

ওয়ানডে অধিনায়ক লিটন

ওয়ানডে অধিনায়ক লিটন

কেন হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান?

কেন হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App