×

জাতীয়

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৮:৪৪ পিএম

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

রবিবার “বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২১” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান। ছবি: ভোরের কাগজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাইফ পাওয়ারটেক “বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২১” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

রবিবার (৩ অক্টোবর) থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) পর্যন্ত ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় নৌপ্রধান সুইমিং কমপ্লেক্সে সাঁতারুদের জন্য নির্মিত ‘বাংলাদেশ সুইমিং ফেডারেশন জিমনেশিয়াম’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ মোট ৯০টি টিমের প্রায় ৩০০ জন খেলোয়াড়, ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৫১০জন অংশগ্রহণ করছে। বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বালক-বালিকাদের মধ্যে ৫টি গ্রুপে অনুর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০ বয়সী সাঁতারুরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ৩ দিনে সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্ট (১ মি. স্প্রিং বোর্ড, ৩ মি. স্প্রিং বোর্ড ও ৫ মি. প্লাটফর্ম ডাইভিং) মোট ১০৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার ১ম দিনে ১০০ মি. ফ্রি স্টাইল (১১-১২) বিভাগে বিকেএসপি এর পলি খাতুন, ১ম স্থান, বালক বিভাগে বিকেএসপি এর শুভ্র মিয়া ১ম স্থান দখল করে, (১৫-১৭) বিভাগে বাংলাদেশ আনসার এর মুক্তা খাতুন ১ম স্থান, বালক বিভাগে বিকেএসপি এর মো. তোফায়েল ১ম স্থান দখল করে, ১০০ মি. ব্রেষ্ট স্ট্রোক (১৮-২০) বিভাগে বাংলাদেশ আনসার এর মুক্তি খাতুন ১ম স্থান এবং ঢাকা এ্যাকুয়াটিকস ক্লাব এর ওমর আলী ১ম স্থান লাভ করে। আগামী ৫ অক্টোবর ২০২১ তারিখ প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App