×

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৮:৫১ পিএম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৬ অক্টোবর) সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকা দেয়ার মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসসহ রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

সমুদ্রতীরে নতুন বাড়ি প্রথমবার ক্যামেরাবন্দি দীপিকার বেবিবাম্প

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App