×

জাতীয়

১৫০তম দেশ ভ্রমণ করলেন বাংলাদেশের নাজমুন নাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:২৯ এএম

১৫০তম দেশ ভ্রমণ করলেন বাংলাদেশের নাজমুন নাহার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই ১৫০তম দেশ ভ্রমণের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার লক্ষ্য ছিল পরিব্রাজক নাজমুন নাহারের। বুধবার (৬ অক্টোবর) মধ্য আফ্রিকার দ্বীপদেশ সাও টোমে ও প্রিন্সিপে পৌঁছে সেই কীর্তিই গড়েছেন তিনি।

নাজমুন নাহার জানিয়েছেন, এবারের যাত্রায় তিনি ১০ আগস্ট সুইডেন থেকে পৌঁছান আফ্রিকার দেশ বুরুন্ডিতে। বুরুন্ডি ছিল তাঁর ১৪৫তম দেশ ভ্রমণ। সেখান থেকে সড়কপথে ভ্রমণ করেন প্রতিবেশী দেশ কঙ্গো। এরপর একে একে ভ্রমণ করেন দক্ষিণ সুদান, নামিবিয়া ও অ্যাঙ্গোলা। বুধবার অ্যাঙ্গোলার বিমানবন্দর থেকে উড়াল দিয়ে বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছান সাও টোমে ও প্রিন্সিপে।

https://m.facebook.com/story.php?story_fbid=10159098052545067&id=677640066

উচ্ছ্বসিত নাজমুন নাহার বলেন, ১৫০তম দেশ ভ্রমণ করতে পেরে আমি আনন্দিত। বিশ্বের ১৫০ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নিঃসন্দেহে যে কারও জন্য গর্বের ব্যাপার, আমারও তা-ই।

বাংলাদেশি এই পরিব্রাজক শততম দেশ ভ্রমণ করেছিলেন ২০১৮ সালের জুন মাসে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেটি বেড়ে হয় ১৩৫। ২০২০ সালের শুরুর দিকে করোনা সংক্রমণ বাড়ার কারণে বিভিন্ন দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আর ১০ জনের মতো পরিব্রাজক নাজমুন নাহারও সেই সময়ে ঘরবন্দী হয়ে পড়েন।

কিন্তু সংক্রমণ কমার পর লক্ষ্য অর্জনে বেরিয়ে পড়লেন। আমেরিকা, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশ ঘুরে গত বছরের ডিসেম্বরে এসেছিলেন দক্ষিণ এশিয়ার মালদ্বীপে। এটি ছিল তাঁর ১৪৪তম দেশ ভ্রমণ।

নাজমুন নাহার বলেন, ২১ বছর ধরে আমি স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছি। দেশের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকেও বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছি। এটি অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

মার্কিন সেনাদের হুঁশিয়ারি ইরানের

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

রেকর্ড প্রাইজমানির বিশ্বকাপ, অংশ নিলেই মিলবে শতকোটি টাকা

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

কুকুর টানছিল বস্তা, অর্ধগলিত মরদেহ মিললো বৃদ্ধার

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App