×

জাতীয়

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ক্রিস্টাল মেথসহ আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১০:১৫ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ক্রিস্টাল মেথসহ আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকসহ আটককৃতরা।

সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন একজন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের উত্তরে নেজাম উদ্দিন এলপিজি পাম্পের সামনে আন্দার মার দরগাহ এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক মাদক পাচারকারীরা হলেন, কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গুরা মিয়ার ছেলে ফয়সাল আহমেদ (২৯) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং- ০৭ এর আনজুর হোসেনের ছেলে জাহিদ আলম (২০)।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে মহাসড়কের নেজাম উদ্দিন এলপিজি পাম্পের সামনে (ঢাকামেট্রো-ড-১১-৯৩৪২) নাম্বারের একটি মিনি ট্রাককে সংকেত দিয়ে থামানো হলে কৌশলে চালক পালানোর চেষ্টা করে। পরে চালক ও হেলপারের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ারকুলারের ভিতর থেকে উন্নত মানের পলি প্যাকেট ভর্তি দুই কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

জিকু জানান, মো. আরিফুর রহমান নামের একজন এনজিও কর্মকর্তা টেকনাফ থেকে ঢাকায় বদলি হওয়াতে বাসার আসবাব পত্র নেওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। এ সুযোগে গাড়ির চালক ও হেলপার মিলে এসব ভয়ংকর মাদক উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্য ঢাকায় নিয়ে যাচ্ছেন। মাদক উদ্ধারের ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, থানার পরিদর্শক ওসি (তদন্ত) সুজন কুমার দে, উপপরিদর্শক শেখ সাইফুল আলম ও উপপরিদর্শক জাকির হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App