×

জাতীয়

পাপিয়া দম্পতির বিদেশি জাল টাকা মামলার বিচার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৯:২৯ পিএম

বিদেশি জাল টাকা উদ্ধারের ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস মামলার অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন। এ মামলার বাকি দুই আসামি হলেন- পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়িবা নূর।

এদিন অভিযোগ শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শুরু হলে আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। এ সময় বিচারক আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না কি নির্দোষ। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২১ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

এর আগে গত ২২ আগস্ট দেশি জাল টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।

এ ছাড়া গত বছরের ২৯ নভেম্বর পাপিয়াসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে জাল টাকা বাজারজাতকরণের উদ্দেশ্যে বহন ও বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচারের উদ্যোগ নেন। মামলার চার্জশিটে ২০ জনকে সাক্ষী করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরের দিন ২৩ ফেব্রুয়ারি পাপিয়ার ইন্দিরা রোডের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার মাদক ও অস্ত্র মামলা, গুলশান থানায় মানি লন্ডারিংয়ের মামলা, বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে (জাল টাকার) মামলা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এর মধ্যে গত ১২ অক্টোবর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে অস্ত্র মামলায় ২০ বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App