×

জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে: নানক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৩:০৬ পিএম

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশ থেকে সনাতম ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দলটির নেতারা বলেছেন, ভয় নেই, পাশে আছি; সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক এই হামলায় যারাই জড়িত কাইকে ছাড় দেয়া হবে না। এরই মধ্যে সরকার খুব কঠোর হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। অসাম্প্রদায়িক এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অপশক্তি মাথাচারা দিয়ে উঠতে পারবে না। এ দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির শেকড় উপড়ে ফেলা হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু দেখানো সোনার বাংলা গড়ার পথে আছে। এর মাঝখানে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, পরিবেশ-পরিস্থিতি অশান্তি সৃষ্টির পাঁয়তারা করবে তাদেরকে আওয়ামী লীগ প্রতিহত করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আগামী ৫ নভেম্বর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক টিম সারাদেশে সফর করবেও বলে জানান তিনি।

এ সময় দলের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, জানে যে ভোটের এই সরকারকে পরাজিত করতে পারবে না। এজন্য এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ষড়যন্ত্রের জাল বুনছে। মুক্তিযুদ্ধের সকল শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই হবে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি উপাসনালয়ে হামলা চালিয়েছে। এর গভীর ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগের এই অপশক্তির বিরুদ্ধে সারাদেশে সতর্ক রয়েছে। যতদিন এই অপশক্তিকে উৎখাত না করার পর্যন্ত আওয়ামী লীগের সংগ্রাম চলতে থাকবে।

সমাবেশ শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে শান্তি সম্প্রীতির র‌্যালী বের হয়। র‌্যালীটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে অংশ নিয়েছে সভাপতিমন্ডলীর সদস্য ড, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেদ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগ ছাড়াও দলটির সহযোগী সংগটনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

নতুন চোটে নাহিদ, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফরও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App